গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ১৮৬: ডিএমপি
গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। ৩০ জুলাই সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
