আগস্ট ঘিরে গোয়েন্দাদের সতর্কতা, কী বার্তা দিচ্ছে?
কী হতে যাচ্ছে আগস্ট ঘিরে? আবার কোন ভয়ানক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে কি দেশ? কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের তৎপরতা কি সত্যিই আশঙ্কার? সারা দেশে পুলিশের সতকর্তা জারির নেপথ্যে অন্য কিছু কি আছে? কেন ক্ষমতা দখল হলে প্রতিরোধের কথা বলেছেন ছাত্র উপদেষ্টা? সামাজিক মাধ্যমের পাশাপাশি বিভিন্ন মহলে ঘুরছে এসব প্রশ্ন।
