সৌদিতে লাখো চাকরির সুযোগ, বাংলাদেশ প্রস্তুত তো?
আগামী ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এ উপলক্ষে স্মার্ট শহর, বিমানবন্দর, মেট্রো, হাইওয়ে, স্টেডিয়াম, হোটেল এবং ডিজিটাল অবকাঠামো নির্মাণে বিনিয়োগ হচ্ছে শত শত বিলিয়ন ডলার। এজন্য সেখানে রয়েছে কর্মসংস্থানের সুবর্ণ হাতছানি। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারবে তো বাংলাদেশি কর্মীরা?
