গণহত্যার বিচারে কোনো অন্যায় বা গাফিলতি করিনি: আইন উপদেষ্টা
জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার মতো জঘন্য অপরাধ পাকিস্তানি হানাদাররাও করেনি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ২৯ জুলাই রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে 'জুলাই গণহত্যার বিচার: আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন' শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
