আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতে কী উদ্যোগ স্পেশাল ব্রাঞ্চের?
পুলিশের স্পেশাল ব্রাঞ্চ-এসবি আশঙ্কা করছে, জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিকে কেন্দ্র করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। স্পেশাল ব্রাঞ্চ থেকে জারি করা এক অফিস আদেশে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার ও মহানগরের পুলিশ কমিশনারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
