নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা আছে?
শেখ হাসিনার পতনের এক বছর হতে চললো। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বয়সও তাই। এই সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সংস্কারেও ইউনূস সরকার উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি বলে অভিযোগ রাজনৈতিক দলগুলোর।
