রাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ আগস্ট
দীর্ঘ ৩৫ বছর ধরে অচল থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঠিক করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর। ২৮ জুলাই সোমবার বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসুর তফসিল–সংক্রান্ত বিস্তারিত তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক।
