বিএনপির অমতে জামায়াতের যত প্রশ্ন!
২৮ জুলাই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপি। সরকারি কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ ইস্যুতে আলোচনা থেকে ওয়াকআউট করে দলটি। তবে ওয়াকআউটের কিছু সময় পর আবারও আলোচনায় অংশ নেয় বিএনপি। বৃহত্তর রাজনৈতিক দলটির ওয়াকআউটের সমালোচনা করে জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।
