নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ, প্রশাসনে হবে রদবদল: প্রেস সচিব
নির্বাচন উপলক্ষে সেপ্টেম্বর মাস থেকে দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ২৮ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর প্রস্তুতি নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এ সময় জানানো হয়, নির্বাচন কালে মাঠে থাকবে ৬০ হাজার সেনা। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।
