মজাদার কাতল মাছের কোরমা
কাতলা মাছের কোরমা একটি মজাদার এবং সুস্বাদু বাঙালি খাবার। এটি সাধারণত বিয়ে বা বিশেষ অনুষ্ঠানে পরিবেশন করা হয়। এই কোরমা তৈরিতে কাতলা মাছ, পেঁয়াজ, আদা, রসুন, পোস্ত, কাজুবাদাম, কিসমিস, টক দই এবং গরম মশলার মতো উপাদান ব্যবহার করা হয়। ঝটপট রান্নার অনুষ্ঠান টিবিএস-কনকা লেটস কুকের আজ দেখবেন সিজন ২'র ২৮ তম পর্ব। রান্নার নতুন নতুন পর্ব আপনারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ইউটিউব ও ফেইসবুক পেইজে উপভোগ করতে পারবেন। এই পর্বের উপস্থাপনা করেছেন রুবাইয়া এশা, রন্ধনশিল্পী.. মরিয়ম হোসেন নুপুর।
