চাঁদাবাজির অভিযোগে সমন্বয়ক গ্রেপ্তারের খবরে হতাশ মির্জা ফখরুল
চাঁদাবাজির অভিযোগে পাঁচ সমন্বয়ক গ্রেপ্তার হওয়ার খবরে বেদনায় নীল হয়ে গিয়েছি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৮ জুলাই রাজধানীর শাহবাগে যুবদল আয়োজিত রাজধানীর বিভিন্ন অংশে গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনকালে তিনি বলেন, সমন্বয়কদের এমন পরিণতিই কি আমরা চেয়েছিলাম?
