সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি; কমিটি স্থগিত করলেই কি বন্ধ হবে এসব অপরাধ?
সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির ঘটনা নিয়ে সারাদেশে তোলপাড় চলছে। এ নিয়ে সমালোচনার মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া স্থগিত করা হয়েছে সব কমিটি। শুধু এই সংগঠনটিই নয়, হাসিনাবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপি ছাড়াও গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে জড়িত অনেকের বিরুদ্ধেও উঠছে এসব গুরুতর অভিযোগ।
