বাংলাদেশে নিম্নবিত্তের খাদ্য সংকট বাড়ছে
বাংলাদেশে পাউরুটি, কেক বা বিস্কুটের আকার ছোট হয়ে গেছে। কাঁচামালের দাম বেড়ে যাওয়া এবং বাড়তি ভ্যাটের কারণে এমনটি করা হচ্ছে বলে দাবি প্রস্তুতকারীদের। নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষ পড়েছে বিপাকে। তাদের খরচ গেছে বেড়ে।
