সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি: চার আসামির সাত দিনের রিমান্ড
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে কিল-ঘুষি-লাথি মেরেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। ২৭ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গুলশান থানার চাঁদাবাজির মামলার রিমান্ড শুনানির পর এ ঘটনা ঘটে। এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আদেশ দেন।
