একনেকে ৮ হাজার ১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
৮ হাজার ১৪৯ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। ২৭ জুলাই রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে ছয়টি নতুন প্রকল্প। চারটি সংশোধিত আর দুইটি ব্যয় বৃদ্ধি না করে মেয়াদ বৃদ্ধির প্রকল্প।
