নিউজ অব দ্য ডে, ২৭ জুলাই ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- সংবিধানের মূলনীতি নিয়ে তীব্রবিরোধ রাজনৈতিক দলগুলোর, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক বর্জনের হুমকি কারো কারো। যুক্তরাষ্ট্র থেকে ২৫ উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতিতে শুল্ক দর কষাকষিতে সরকার; বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের তথ্য। ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা বিএনপির, দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি, মন্তব্য মির্জা ফখরুলের। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভা, ৮১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন। যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া, জানালেন ট্রাম্প; থেমে নেই পাল্টাপাল্টি হামলা।
