যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম রেকর্ড বেড়ে যাওয়ার কারণ কী?
মার্কিন যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম চলতি বছরে রেকর্ড ছাড়িয়েছে। যদিও দেশটিতে বারবিকিউ মৌসুমে গরুর মাংসের দাম স্বাভাবিকভাবেই একটু বেশি থাকে। কিন্তু গত বছরের তুলনায় চলতি বছর দাম বেড়েছে অনেক বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ। আর এই অবস্থা থেকে খুব শিগগির রেহাই পাবেন না মার্কিন ক্রেতারা। যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের জুন মাসে এক পাউন্ড গরুর মাংসের গড় দাম দাঁড়িয়েছে ৬ ডলার ১২ সেন্ট, যা গত বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি। অন্যদিকে রান্না না করা এক পাউন্ড বড় মাংসের টুকরোর দামও পৌঁছেছে ১১ ডলার ৪৯ সেন্টে, যা এক বছরের ব্যবধানে বেড়েছে ৮ শতাংশ।
