লিভার সিরোসিস: এই রোগ কীভাবে হয়?
লিভার সিরোসিস একটি গুরুতর এবং অপরিবর্তনীয় ব্যাধি যা সুস্থ লিভারের টিস্যুকে দাগের টিস্যু দিয়ে প্রতিস্থাপন করে। যদি লিভার ক্ষতিগ্রস্ত হয় বা দাগ পড়ে, তবে এটি সর্বোত্তমভাবে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, যার ফলে গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে। লিভারের সিরোসিস নিয়ে 'রেনাটা পিএলসি প্রেজেন্টস টিবিএস ওয়েলনেস' অনুষ্ঠানে পরামর্শ দিয়েছেন, পরিপাকতন্ত্র ও লিভার রোগ বিশেষজ্ঞ ডা. মো. আসাদুর রহমান।
