‘ঢালাও’ গ্রেপ্তার ও শিশুদের সন্ত্রাসবিরোধী আইনে বিচার বন্ধের দাবি
গোপালগঞ্জে এসসিপির 'জুলাই পদযাত্রা ও সমাবেশ' ঘিরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। গোপালগগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ নিয়ে সহিংসতার ঘটনায় ৫টি হত্যাসহ মোট ১২টি মামলা করা হয়েছে। এতে ১০ হাজার ১৩৭ জনকে আসামি করা হয়েছে। এদিকে সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, প্রাণহানি এবং গণগ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১১ জন পর্যবেক্ষণকারী নাগরিক।
