চীনের বিশ্ববিদ্যালয়গুলো কি সত্যিই বিশ্বের সেরা?
প্রযুক্তি দক্ষতা যার, আগামীর বিশ্ব তার। গোটা বিশ্ব যখন এই নীতি মেনে চলছে, প্রযুক্তির উদ্ভাবনে নিজেদের সমৃদ্ধ করছে, তখন পিছিয়ে নেই চীনও। শিল্প ও বাণিজ্যের পর পশ্চিমাদের এ খাতেও টেক্কা দিতে বেইজিংয়ের এখন পূর্ণ মনোযোগ প্রযুক্তি খাতে। আর এই ভাবনার বাস্তবায়ন ঘটাতে প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হওয়ার পূর্ব শর্ত শিক্ষা ও গবেষণায় ব্যাপক জোর দিয়েছে দেশটি। যার প্রমাণ মেলে বিজ্ঞান ও গবেষণামূলক জার্নাল 'নেচার'-এ বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিংয়ের দিকে তাকালেও। যেখানে ঐতিহ্যবাহী পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোকে টেক্কা দিচ্ছে চীনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আর এই অবস্থায় প্রশ্ন উঠেছে চীনের বিশ্ববিদ্যালয়গুলো কি সত্যিই বিশ্বের সেরা? দ্য ইকোনমিস্টের প্রতিবেদনের আলোকে সে সবই জানানোর চেষ্টা করব আমরা।
