লাখ টাকার বাঁশ কেনা-বেচা হয় কাপ্তাইয়ের যে বাজারে
রাঙামাটির কাপ্তাই উপজেলার অন্যতম ব্যবসায়িক প্রাণকেন্দ্র জেটিঘাট। রাঙামাটির বাঘাইছড়ি, মারিশ্যা, কাঁচালংসহ বিভিন্ন দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে ছোট, বড়, মাঝারি আকারের বাঁশ কাপ্তাই লেকের মাধ্যমে সরাসরি নিয়ে আসা হয় এই জেটিঘাটে। আর এখানেই প্রতি সপ্তাহের বুধবার বসে বাঁশের হাট।
