দেশীয় ফল রপ্তানির এক নতুন দিগন্ত উন্মোচন
গত ২০ জুলাই রবিবার বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ফল উৎসব, যা কেবল ফলের সমাহার ছিল না, ছিল প্রবাসী বাংলাদেশিদের এক আনন্দময় মিলনমেলা। আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, লটকনসহ বিভিন্ন ধরনের অর্ধশতাধিক দেশীয় ফলের প্রদর্শনী প্রবাসে থাকা বাংলাদেশিদের মনে এনেছিল এক টুকরো দেশি আমেজ।
