বিদেশ থেকে মানুষ ভাড়া করে এনে দেশ পরিচালনা করা যায় না: মির্জা ফখরুল
বিএনপি শুধু নির্বাচন চায়। কিন্তু নির্বাচন কেন চায় সে বিষয়টি কেউ ভালোভাবে চিন্তা করে না। নির্বাচন না হলে প্রতিনিধি নির্বাচন করব কী করে। প্রতিনিধি নির্বাচিত না হলে, সে পার্লামেন্ট যাবে কি করে। পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে না। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে কি দেশ পরিচালনা করা যায়, যায় না। এই সহজ-সরল কথাটা আমাদের সবাইকে উপলদ্ধি করতে হবে। ২৬ জুলাই জাতীয় প্রেসক্লাবে 'জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্ত' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
