দুর্ভিক্ষ ও অপুষ্টির সংকট চরমে পৌঁছেছে গাজায়
গাজায় দুর্ভিক্ষ ও অপুষ্টির সংকট চরমে পৌঁছানোর প্রেক্ষাপটে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। গাজায় ত্রাণ প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে এই তিন দেশ।
