দগ্ধদের চিকিৎসা নিয়ে সবশেষ যা জানাল বার্ন ইনস্টিটিউট
মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় আহতদের মধ্যে ৪০ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। তাদের মধ্যে আশঙ্কাজনক ৫ জন। ২৫ জুলাই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনে এসব জানান হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন৷ বলেন, 'এ মুহূর্তে 'সিভিয়ার ক্যাটাগরি'তে ভর্তি ১০ জন৷ ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছেন ২৫ জন।
