সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে
২০২৪ এর জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এক যুবদলকর্মী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ এই আদেশ দেন।
