কর্মক্ষেত্রে বহুমুখি যৌন হয়রানির শিকার ‘গোলাপজান’
গোলাপজান (ছদ্মনাম).. ২৩ বছর বয়সী শ্রমজীবী নারী। ১২-১৩ বছরের সময় বিয়ে দিয়েছিলেন বাবা-মা। পরের বছরে সন্তানের মা হন তিনি। এরপর জুয়াখেলা ও পরনারীতে স্বামীর আসক্তিতে ভেঙে যায় সংসার। জীবিকা নির্বাহে আসেন ঢাকার কেরানীগঞ্জে। কিন্তু এই যাত্রাতেও পদপদে যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি। 'কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা' নিয়ে 'বাদাবন সংঘ' এর সহযোগিতা তৈরি করা হয়েছে এই কনটেন্টটি।
