প্রাচীন রোমের হারানো ইতিহাস খুঁজে দিচ্ছে AI
একটি আধপোড়া শিলালিপি। কিছু অসম্পূর্ণ বাক্য, আর একটি ভাঙা স্মৃতিস্তম্ভে খোদাই করা কিছু অস্পষ্ট শব্দ। এই টুকরো টুকরো চিহ্ন ধরেই শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসবিদরা খুঁজে বেড়াচ্ছেন প্রাচীন রোমের হারিয়ে যাওয়া গল্প। কিন্তু এবার এই অনুসন্ধান কাজে যোগ হয়েছে এক নতুন সহকারী; কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। যেটি অতীতের সাথে আমাদের সম্পর্ক এখন আরও গভীর, আরও বিস্তৃত, এবং আগের চেয়ে অনেক দ্রুত করতে সহায়তা করছে!
