মাইলস্টোন ট্র্যাজেডি: ‘ওদের কথা মনে হলেই গলা দিয়ে খাবার নামছে না’
মাইলস্টোন স্কুলের বিধ্বস্ত ভবনের সামনে এখনও ঝুলছে দোলনা। আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে শ্রেণিকক্ষের টেবিল, চেয়ার, বেঞ্চ। মেঝের ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে আছে শিশুদের টিফিন বক্স, পানির বোতল আর জুতো। শুধু পুড়ে যাওয়া দেয়ালের কালিতে হারিয়ে গেছে শিশুদের দুষ্টুমি, হাসি আর চঞ্চলতা।
