আইএসপিআরের তথ্যে নিহত ৩১, সরকারি হিসাব ২৯
বিমান বিধ্বস্তের পর অনেকেই নিখোঁজ ছিলেন। তাই প্রকৃত মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছিল ধোঁয়াশা। মৃত্যুর প্রকৃত তথ্য গোপন করা হচ্ছে বলেও অনেকে দাবি করেন সামাজিক মাধ্যমে। এমন প্রেক্ষাপটে আইএসপিআরের ওই তালিকা জনমনে স্বস্তি দিয়েছিল। তবে একদিন পর ২৩ জুলাই মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর আরেকটি তালিকা দিলে আবারও সেই প্রশ্ন জোরালো হয়।
