স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি হাসনাত আবদুল্লাহর
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে ২৩ জুলাই চাঁদপুরে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, 'আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন। উনি ড. মোহম্মদ ইউনূসের ভাই-ব্রাদার কোটায় আসছেন। ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা।
