অভয়ারণ্যের ভেতর চলন্ত ট্রেনে হাতির ধাক্কা
কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার সময় যাত্রীবাহী একটি ট্রেন বুনো হাতির আক্রমণের শিকার হয়েছে। ট্রেনের কয়েকটি বগিতে হাতিটি উপর্যুপরি বেশ কয়েকবার আঘাত করে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতর।
