মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটের সামনে স্বেচ্ছাসেবীরা অপেক্ষায়
মাইলস্টোন কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এক মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন অসংখ্য স্বেচ্ছাসেবক। রক্তদান থেকে শুরু করে পরিবহন সহায়তা, রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে আহতদের হাসপাতলে ভর্তি করা পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তারা। এখনও নীরবে আহতদের স্বজনদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন অনেকে।
