ভর্তি রোগীদের নিয়ে রাতে কী তথ্য দিলো বার্ন ইনস্টিটিউট?
সিএমএইচ থেকে নতুন করে দুজন রোগী আসায় ২২ জুলাই রাত পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। এই হাসপাতালে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের। আইসিইউতে ৮ জন। তাদের মধ্যে ভেন্টিলেশনে ৪। আশঙ্কাজনক ১৫ জন। ২ জনকে কেবিনে দেয়া হয়েছে।
