মাইলস্টোন ট্র্যাজেডি: বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত
সম্পর্কের টানাপোড়েন ভুলে রাজনৈতিক দ্বন্দ্বকে দূরে সরিয়ে বাংলাদেশের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে ভারত সরকার। মাইলস্টোন ট্র্যাজেডিতে অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসা সেবা দিতে ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ভারত।
