‘সিঙ্গাপুরের মেডিকেল টিম আসবে বুধবার’
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা দিতে কাল ২৩ জুলাই সিঙ্গাপুর থেকে মেডিকেল টিম আসবে দেশে। ২২ জুলাই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগীদের দেখতে এসে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
