উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ে বিক্ষোভ হয়েছে। ২২ জুলাই দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়াও ঘটেছে। এ সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে।
