‘আহতদের চিকিৎসায় টিম আসবে সিঙ্গাপুর থেকে’
উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর ফাইটার জেট বিধ্বস্ত হওয়া নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যেনো না হয়, সে ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।
