বর্ষায় মুখরোচক বিফ কোরমা
বিফ কোরমা একটি জনপ্রিয় মাংসের পদ যা বাংলাদেশ ও ভারতে খুবই পরিচিত। এটি গরুর মাংস দিয়ে তৈরি করা হয় এবং সাধারণত পোলাও, রুটি বা পরোটার সাথে পরিবেশন করা হয়। কোরমা সাধারণত ক্রিম বা দুধ, কাজুবাদাম বাটা, পেঁয়াজ, আদা, রসুন এবং বিভিন্ন ধরণের মশলা দিয়ে রান্না করা হয়। এটি একটি সুস্বাদু এবং সমৃদ্ধ খাবার। ঝটপট রান্নার অনুষ্ঠান টিবিএস-কনকা লেটস কুকের আজ দেখবেন সিজন ২'র ২৭তম পর্ব। রান্নার নতুন নতুন পর্ব আপনারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ইউটিউব ও ফেইসবুক পেইজে উপভোগ করতে পারবেন। এই পর্বের উপস্থাপনা করেছেন রুবাইয়া এশা, রন্ধনশিল্পী ইশরাত জাহান।
