দেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ চেতনা তৈরি করতে হবে: সালাহউদ্দিন আহমদ
স্বাধীনতার পক্ষ বা বিপক্ষকে অস্ত্র বানিয়ে আমরা বিভেদ তৈরি করতে চাই না। আমরা যারা সাংবিধানিক সংস্কার, ফ্যাসিস্টদের বিচার চাই, তারা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০ জুলাই 'স্ফুলিঙ্গ থেকে দাবানল: অভ্যুত্থানের অজানা অধ্যায়' বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
