প্রধানমন্ত্রীর একাধিক পদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ কোথায়?
প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। তবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এক ব্যক্তি হতে পারবেন। তবে তিনি দলীয় প্রধান হবেন না বলে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান একই ব্যক্তি হওয়াতে কোন সমস্যা দেখছে না বিএনপি। ২০ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেছে রাজনৈতিক দল তিনটি।
