অভিযানে নেমেই বিআরটিসি বাসকে জরিমানা
সারাদেশের সড়ক ও মহাসড়কে ২০ বছরের পুরনো বাস ও ২৫ বছরের মেয়াদোত্তীর্ণ ট্রাক-কাভার্ড ভ্যানের বিরুদ্ধে অভিযানে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বা বিআরটিএ। ২০ জুলাই রোববার শুরু হওয়া এই সাঁড়াশি অভিযানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক সংগঠন অংশ নিয়েছে।রোববার সকালে রাজধানীর ফার্মগেটে অভিযানে অংশ নেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এ সময় তিনটি বিআরটিসি বাসের কাগজপত্র না থাকায় প্রতিটিকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
