রাজধানীর পল্লবী এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীর পল্লবী এলাকায় বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৯ জুলাই রাত আটটার সময় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম এ তথ্য জানান।
