বিশ্বব্যাপী বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা
বর্তমানে বিশ্ববাজারের কেন্দ্রীয় ব্যাংকগুলো আগের চেয়ে অনেক বেশি সোনা কিনছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ২০২৫ সালের 'সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ সার্ভে'তে বলা হয়েছে, ৪৩ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে আরও সোনা কেনার জন্য আগ্রহী। একই সঙ্গে জরিপে আরও উঠে এসেছে, ৯৫ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক মনে করে তাদের কোষাগারে অন্তত আগামী এক বছরের জন্য পর্যাপ্ত সোনা মজুত রয়েছে।
