দীর্ঘদিনের দুই রাজনৈতিক মিত্রের টানাপোড়েন কোথায়?
১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদসহ ফ্যাসিবাদবিরোধী অনেক দল থাকলেও ছিল না দুই যুগের জোটসঙ্গী বিএনপি। ছিল না এবি পার্ট ও গণসংহতি আন্দোলন। কেন নেই ফ্যাসিবাদ বিরোধী এসব দল সে বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
