গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের ময়নাতদন্ত নিয়ে কী বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা?
গোপালগঞ্জে সংঘর্ষে যারা মারা গেছেন তাদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ১৯ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
