বিদেশিদের ওপর জাপানিরা ‘ভীষণ বিরক্ত’ কেন?
অর্থনীতি চাঙ্গা করতে অনেক বছর ধরেই বিদেশিদের আকৃষ্ট করার চেষ্টায় পূর্ব এশিয়ার দেশ জাপান। তবে এবার সেই বিদেশিদের ওপর ভীষণ বিরক্ত দেশটির জনগণ। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, জাতীয় নির্বাচনে সেই বিদেশি নাগরিকদের ওপর বিধিনিষেধ আরোপের প্রতিশ্রুতি দিতে হচ্ছে প্রার্থীদের। ক্ষমতাসীন সরকার তো ইতোমধ্যে এই বিষয়ে একটা টাস্কফোর্সও গঠন করেছে।
