উচ্চমূল্যের চাপে বাংলাদেশের নিম্ন ও মধ্যবিত্তরা
বাংলাদেশে পাউরুটি, কেক বা বিস্কুটের আকার ছোট হয়েছে। কাঁচামালের দাম বেড়ে যাওয়া এবং বাড়তি ভ্যাটের কারণে এমনটি করা হচ্ছে বলে দাবি প্রস্তুতকারীদের। নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষ পড়েছে বিপাকে। দৈনন্দিন খরচ গেছে বেড়ে তাদের।
