কারফিউতে কী পরিস্থিতি গোপালগঞ্জের?
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ১৬ জুলাই গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হয়। এরপর রাত থেকে শুরু হয় কারফিউ যা এখনো চলছে। ১৭ জুলাই সকাল থেকে পুরো জেলায় এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। কারফিউ জারির পর থেকে গোপালগঞ্জের রাস্তাঘাট প্রায় জনমানবশূন্য। শহরের বেশিরভাগ দোকান-পাট বন্ধ।
