নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইমরান খানের সাবেক স্ত্রী
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। দলটির নাম পাকিস্তান রিপাবলিক পার্টি (PRP)। গত ১৫ জুলাই করাচি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন রেহাম খান। এ সময় তিনি দলটির লোগো উন্মোচন করেন।
